অস্ত্রোপচারই লাগবে শাহাদাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

ঢাকা টেস্টের প্রথম দিনে ডান হাঁটুর লিগামেন্ট ও মিনিসকাসে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন শাহাদাত হোসেন । এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর অস্ত্রোপচার লাগতে পারে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল সেটি নিশ্চিত করেছেন। ‘শাহাদাতের অস্ত্রোপচার লাগবে এবং সে ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিসিবির মেডিকেল বিভাগকে জানিয়েছি, অস্ত্রোপচার কোথায় করালে ভালো হবে সে ব্যাপারে খোঁজ নিতে’—বলেছেন তিনি।
জানা গেছে, ভারত বা অস্ট্রেলিয়া—এই দুই দেশের কোনো একটাতেই হতে পারে শাহাদাতের হাঁটুর অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে শাহাদাতের অন্তত ছয় মাস সময় লাগবে।