অস্বস্তিটা বাড়ল শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৮৬ রানে আটকেও নিজেরা দিন শেষ করেছিল ৭ উইকেটে ১৮১ রান নিয়ে। পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে কাল অস্বস্তিটা আরও বাড়ল লঙ্কানদের। প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২০৫ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৫১ রান তুলে ৪৩২ রানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
দিনের শুরুতে শ্রীলঙ্কার আশা দেখছিল ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে। আগের দিন ৪৩ রানে অপরাজিত ছিলেন। কিন্তু কাল দিনের শুরুর বলেই ধাক্কা! ভারনন ফিল্যান্ডারের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া। শেষ দুই উইকেটে এসেছে আরও ২৪ রান। ফিল্যান্ডার পেয়েছেন ৫ উইকেট।
প্রথম ইনিংসে ৮১ রানের লিড পেয়ে প্রোটিয়ারা যেন আরও উজ্জীবিত। প্রথম ইনিংসে ফিফটি করা স্টিভেন কুক এবার করলেন সেঞ্চুরি। ওপেনিং সঙ্গী ডিন এলগার ও তিনে নামা হাশিম আমলার সঙ্গে দুটি সেঞ্চুরি জুটি গড়ে শ্রীলঙ্কাকে যেন ম্যাচ থেকেই ছিটকে দিয়েছেন কুক। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২৮৬ ও ৮০ ওভারে ৩৫১/৫ (কুক ১১৭, এলগার ৫২, আমলা ৪৮, ডু প্লেসি ৪১*, ডি কক ৪২*; ডি সিলভা ২/৭৪, লাকমল ১/৫৭, চামিরা ১/৬৩, প্রদীপ ১/৬৫)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৪.৫ ওভারে ২০৫ (ডি সিলভা ৪৩, ম্যাথুস ৩৯, চান্ডিমাল ২৮; ফিল্যান্ডার ৫/৪৫, অ্যাবট ৩/৬৩, মহারাজ ১/৩০, রাবাদা ১/৬৩)।