অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স ফিরে গেলেন ৪৯ রানে
এবি ডি ভিলিয়ার্স ফিরে গেলেন ৪৯ রানে

মাত্র ১৪ রানেই পড়ে গেল দলের প্রথম দুই উইকেট। ব্যাটিংয়ে নেমে অবশ্য সেটি বুঝতেই দিলেন না এবি ডি ভিলিয়ার্স। ইঙ্গিত দিচ্ছিলেন ভারত সফরের দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার। কিন্তু ৪৯ রানে আউট হয়ে গেলেন এবি। দিন শেষেও তাই অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকা, ৪ উইকেটে ১৩৭ রান।
দিনের শুরুটা কিন্তু দিচ্ছিল অন্য ইঙ্গিত। প্রথম চারটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছেন মরনে মরকেল। এর মধ্যে ছিল নিক কম্পটনের গুরুত্বপূর্ণ উইকেটটিও। কম্পটন ফিরে গেছেন ৮৫ রানে। কিন্তু স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিন মিলে শেষ উইকেটে ৩৬ রানের জুটি গড়ে দলকে ৩০০ রান পার করে দেন। ২০০২ সালের পর এই প্রথম ডারবানে টসে হেরে ব্যাট করতে নামা কোনো দল ৩০০ পেরোল। ফিনকে আউট করে কার্টলি অ্যামব্রোসকে টপকে টেস্ট উইকেট শিকারির তালিকায় দ্বাদশ স্থানে উঠে এসেছেন ডেল স্টেইন।
প্রোটিয়া ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান স্টিয়ান ফন জিল। খানিক পরে হাশিম আমলাও সেই পথ ধরেন। তারপরই ডি ভিলিয়ার্স-এলগারের প্রতিরোধ। ডি ভিলিয়ার্স না পারলেও ফিফটি পেয়েছেন ডিন এলগার। কিন্তু ১৩ রানে ২ উইকেট হারিয়ে আবারও পথভ্রষ্ট প্রোটিয়ারা। মাত্র দুই রানে ফিরে গেছেন ফাফ ডু প্লেসি। তেম্বা বাভুমাকে নিয়ে দিনের বাকি সময় পার করে দিয়েছেন এলগার। টেন ক্রিকেট।