অ্যাকশন নিয়ে 'অ্যাকশন!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাক গুড়গুড় শুনে বোঝা যায়নি, বর্ষণ কতটা তীব্র হতে পারে! যখন শুরু হলো, চমকে গেল সবাই। বছরের মাঝামাঝি হঠাৎই ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আইসিসি। শুরুটা শ্রীলঙ্কার সাচিত্রা সেনানায়েকেকে দিয়ে। একে একে জালে ধরা পড়েন কেন উইলিয়ামসন, সাঈদ আজমল, সোহাগ গাজী, প্রসপার উতসেয়া, আল আমিন হোসেন, মোহাম্মদ হাফিজরা। চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর শঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সুনীল নারাইন। আল আমিন পরে অ্যাকশন পরীক্ষায় উতরে যান। অ্যাকশন শুধরে বোলিংয়ের ছাড়পত্র পান সেনানায়েকে ও উইলিয়ামসন। ফেরার সংগ্রামরত আজমল বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। বছরের শেষে নিষিদ্ধের তালিকায় নতুন সংযোজন ম্যালকম ওয়ালার।