বল টেম্পারিংয়ে দোষী ডু প্লেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযোগ প্রমাণ হলে ১ টেস্টে নিষিদ্ধ হবেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ছবি: রয়টার্স।
অভিযোগ প্রমাণ হলে ১ টেস্টে নিষিদ্ধ হবেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ছবি: রয়টার্স।

বল টেম্পারিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে দলের জন্য স্বস্তির, অ্যাডিলেড টেস্টটা খেলছেন তিনি। বল টেম্পারিংয়ের শাস্তি হিসেবে ম্যাচ ফির পুরোটা জরিমানা হিসেবে দিতে হলেও নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার তাঁর বিপক্ষে ওঠা অভিযোগের ব্যাপারে শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
চু্ইংগামের লালা বলে মাখিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল ডু প্লেসির বিপক্ষে। বিষয়টি আমলে নিয়ে আইসিসিও শুরু করে তদন্ত। গত শুক্রবারই দক্ষিণ আফ্রিকা অধিনায়কের বিপক্ষে এ ব্যাপারে অভিযোগ গঠন করা হয়।
আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে। দিন-রাতের এই টেস্ট অনুষ্ঠিত হবে গোলাপি বলে। পার্থ ও হোবার্টে অনুষ্ঠিত প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সূত্র: রয়টার্স।