অ্যাডিলেডেই প্রথম টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পরশু শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-ভারত ব্রিসবেন টেস্ট। কিন্তু ফিল হিউজের মর্মান্তিক মৃত্যু ওলট-পালট করে দিয়েছে সবকিছু। আগামীকাল স্থানীয় সময় দুপুর দুইটায় নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিল হাইস্কুলের ক্রীড়া মিলনায়তনে হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া। সতীর্থর অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন স্বভাবতই টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত নন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। ব্রিসবেন টেস্ট তাই স্থগিত করা হয়েছে। অ্যাডিলেডে পূর্বনির্ধারিত পরের টেস্টটাই হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তবে সেিট পূর্বনির্ধারিত ১২ ডিসেম্বরের পরিবর্তে শুরু হবে ৯ ডিসেম্বর। সে ক্ষেত্রে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, শুরু ১৭ ডিসেম্বর।
এদিকে হিউজের অন্ত্যেষ্টিক্রিয়ায় দূর থেকেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। কাল সকাল থেকেই সাধারণের জন্য উন্মুক্ত থাকবে সিডনি ক্রিকেট মাঠ৷ মাঠের বড় পর্দায় দেখানো হবে হিউজের অন্তিমযাত্রা৷ এএফপি।