অ্যান্টিগায় ইংলিশ আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪ রানে নেই প্রথম ৩ উইকেট, ৫৮ রানে শেষ ৬। শেষ ৫৮ রানের ৩৮ রানই আবার শেষ জুটির অবদান। শুরু ও শেষের এই ধস সামলে একটা দল কত দূর যেতে পারে? বাজে শুরু ও শেষের বিপর্যয়ের পরও কিন্তু অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ৩৯৯। এই রানের ৩০৫ই এসেছে ইয়ান বেল, জো রুট ও বেন স্টোকসের ব্যাটে। ২২তম টেস্ট সেঞ্চুরি পাওয়া বেল চার ঘণ্টার ওপরে ক্রিজে থেকে করেছেন ১৪৩। ১৭৭ রানের চতুর্থ উইকেট জুটিতে বেলের সঙ্গী রুট করেছেন ৮৩। পঞ্চম উইকেটে বেলের সঙ্গে ১৩০ রান যোগ করা স্টোকস আউট হয়েছে ৭৯ রানে।
৯৯ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে করেছিল ১৫৫ রান। কাল চা-বিরতির আগেই স্বাগতিকেরা প্রথম ইনিংসে অলআউট ২৯৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের যা লড়ার একাই লড়েছেন জার্মেইন ব্ল্যাকউড। এক প্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১১২ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান চন্দরপলের। ইংলিশ অফ স্পিনার জেমস ট্রেডওয়েল করেছেন ক্যারিয়ার সেরা বোলিং (৪/৪৭)। তথ্যসূত্র: ক্রিকইনফো ও টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ১১০.৪ ওভারে ৩৯৯ (বেল ১৪৩, রুট ৮৩, স্টোকস ৭৯, জর্ডান ২১*, অ্যান্ডারসন ২০; রোচ ৪/৯৪, টেলর ৩/৯০, হোল্ডার ২/৬৯, স্যামুয়েলস ১/৫১)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১৩ ওভারে ২৯৫ (ব্ল্যাকউড ১১২*, চন্দরপল ৪৬, ব্রাফেট ৩৯, স্যামুয়েলস ৩৩; ট্রেডওয়েল ৪/৪৭, ব্রড ২/৬৭, অ্যান্ডারসন ২/৬৭, জর্ডান ১/৪৬)। (তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত)