অ্যান্ডারসনের অন্য সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের শততম টেস্ট। উপলক্ষটা রঙিন হতে পারে আরও একটি অর্জনে। আজ শুরু হতে যাওয়া অ্যান্টিগা টেস্টে ৪ উইকেট পেলেই ইয়ান বোথামকে টপকে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক হয়ে যাবেন অ্যান্ডারসন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার ইয়ান বোথামের ৩৮৩ উইকেট ১০২ টেস্টে। ২০০৩ সালে টেস্ট অভিষিক্ত পেসার অ্যান্ডারসন ৯৯ টেস্টে পেয়েছেন ৩৮০ উইকেট।
১৩তম ইংলিশ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাওয়া অ্যান্ডারসনের ম্যাচের আগে মনে পড়ে যাচ্ছে শুরুর সেই তিক্ত দিনগুলোর কথা। যখন বেশির ভাগ সময় বসে থাকতে হতো বাইরে। ৩২ বছর বয়সী পেসারের কাছে ওই সময়টাই কিন্তু লম্বা সময় ধরে জাতীয় দলে খেলে যাওয়ার প্রেরণা, ‘যে দেড়-দুই বছর দলের বাইরে ছিলাম সেই সময়টাকে কখনোই ভুলব না।’ ক্রিকইনফো, ডেইলি মেইল।