অ্যান্ডারসনের পূর্বসূরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেডিংলি টেস্টে ৪৫ রানে ১০ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের ফাস্ট বোলারের উইকেট-পিছু খরচ হয়েছে মাত্র ৪.৫ রান। টেস্ট ইতিহাসে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন, এমন ম্যাচে গড়ের হিসাবে অ্যান্ডারসন ২৬তম। মানদণ্ডটা ১০ উইকেট ধরে দিলে অ্যান্ডারসন চলে আসেন নয়ে। ম্যাচে ১০ উইকেট নেওয়া ক্রিকেটারদের মধ্যে গড়ের এই হিসাবে সবার ওপরে জনি ব্রিগস। ১৮৮৯ সালে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ রানে ১৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ২০০৪ সালে মুম্বাই টেস্টে ১.৫ গড়ে ৯ রানে নিয়েছিলেন ৬ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে নির্দিষ্ট এই তালিকায় সবার ওপরে তাইজুল ইসলাম। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ রানে ৯ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।

.
.