অ্যান্ডারসনের স্যালুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরি অ্যান্ডারসন
কোরি অ্যান্ডারসন

এবি ডি ভিলিয়ার্স যখন ক্যারিবিয়ান বোলারদের ঘুম হারাম করছেন, বিশ্বের আরেক প্রান্তে কোরি অ্যান্ডারসন তখন গভীর ঘুমে। ঘুম থেকে উঠে কিউই অলরাউন্ডার জানলেন, তিনি এখন আর ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান নন! শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল নেলসনে। সেখান থেকেই ডি ভিলিয়ার্সকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যান্ডারসন, ‘রেকর্ডের জন্মই ভাঙার জন্য। এবি কে অভিনন্দন, ইনিংসটি নিশ্চয়ই ছিল দুর্দান্ত! সেঞ্চুরির পর আরও এগিয়ে ৪৪ বলে ১৪৯ করা ইনিংসটিকে আরও বিশেষ কিছু করে তুলেছে। ওকে স্যালুট। আমি এখনো হাইলাইটস দেখিনি, তবে ধারণা করতে পারি, হাইলাইটস প্যাকেজটি খুব দ্রুত হবে!’ অ্যান্ডারসনের রেকর্ডের চেয়েও ৫ বল কমিয়ে এনেছেন ডি ভিলিয়ার্স। তবে এই রেকর্ডও ভাঙতে পারে, ধারণা অ্যান্ডারসনের, ‘কখনো না বলা উচিত নয়। ৩১ বলে সেঞ্চুরি মানে আসলেই অনেক দ্রুতগতির। তবে সামনেই বিশ্বকাপ। রেকর্ড ভাঙার ভালো সুযোগ অনেকের সামনেই!’