অ্যাবটের বিদায়ী টেস্টে নায়ক রাবাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়টা কতক্ষণে আসছে, অপেক্ষা ছিল এটারই। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কাল ৮০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৮২ রানে হেরেছে শ্রীলঙ্কা।
১৩০ রানে দিন শুরু করা শ্রীলঙ্কা ১৭৮ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। সবাই কাগিসো রাবাদার শিকার। টেস্টে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট রাবাদার। ৫৫ রানে ৬ উইকেট পেয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসে। তবে দিন শেষে রাবাদা নন, আলোচনায় কাইল অ্যাবট।
ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে ‘কলপাক’ চুক্তি করে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই পেসার। কোটাপদ্ধতির অনিশ্চয়তায় ভবিষ্যৎ নিয়ে এমনটা ভাবতে বাধ্য হয়েছেন অ্যাবট। এ সিদ্ধান্তে খুশি হতে না পারলেও মেনে নিয়েছেন ফাফ ডু প্লেসি। তবে প্রোটিয়া অধিনায়কের দুঃখ, বিদায়ী টেস্টে উইকেটশূন্য থাকতে হলো অ্যাবটকে। টেন ৩।