অ্যামব্রোস, চন্দরপলের দল বাংলাদেশের সামনে মুখিয়ে নিজেদের প্রমাণে

প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করছেন লিটনছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোস্টন চেজ, জোমেল ওয়ারিকান—নাম দুটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে পরিচিত। চেজ এর মধ্যেই ৪৩টি টেস্ট খেলেছেন, ওয়ারিকান ১৩টি। দুজনই আজ অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে জায়গা না পাওয়া এই দুই ক্রিকেটারেরই নিজেদের প্রমাণে মুখিয়ে থাকার কথা।

আরও পড়ুন

দলটির কোচ আন্দ্রে কোলের কথায়ও সেই সুর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে শুধুই তিনি প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছেন না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘ক্রিকেটাররা সবাই খুব রোমাঞ্চিত। আমি ছেলেদের সেরা খেলাটা দেখার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগটিও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের ক্রিকেটারদের রোমাঞ্চের আরেক কারণ। ‘বাংলাদেশ দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে ওরা রোমাঞ্চিত। ওরা ম্যাচটাকে খুব গুরুত্বসহকারে নিচ্ছে। আমরা সবাই দল হিসেবে খেলতে চাইছি। ম্যাচটাকে শুধু “প্রস্তুতি ম্যাচ” হিসেবে না দেখে আমরা আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টাই করব,’ বলেছেন কোলে।

আরও পড়ুন

টেস্ট দলে জায়গা করে নেওয়ার সুযোগও হতে পারে এই প্রস্তুতি ম্যাচ। সেই আভাসও ছিল দলটির কোচের কথায়। তিনি বলেছেন, ‘এই দলে ডাক পাওয়া দুটি আভাস দিচ্ছে। প্রথমত, ছেলেরা তাদের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে। দ্বিতীয়ত, এটা টেস্ট দলের জায়গা করে নেওয়ার সুযোগও। এখানে ছেলেরা কে কোন অবস্থানে আছে, সেটার পরীক্ষা হবে। কন্ডিশন বুঝে খেলা, ম্যাচ পরিস্থিতি বুঝে খেলা—এসব দেখা যাবে। আমরা প্রতিপক্ষকে নিয়ে পড়াশোনা করেছি। আলোচনা করেছি। এখন আগামী তিনটি দিন উপভোগ করুক ছেলেরা, এটাই চাইব।’

আরও পড়ুন

কোলে ছাড়াও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের কোচিং স্টাফে আছেন দুই ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ও শিবনারায়ণ চন্দরপল।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ

ইয়ানিক কারিয়া (অধিনায়ক), কলিন আর্চিবাল্ড, আলিক আথানাজ, ত্যাগনারায়ণ চন্দরপল, ব্রায়ান চার্লস, রোস্টন চেজ, টেভিন ইমলাখ, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মারকুইনো মিন্ডলি, জেরেমি সলোজানো ও জোমেল ওয়ারিকান।

আরও পড়ুন