অ্যামব্রোসের জায়গায় ইস্টউইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্টলি অ্যামব্রোসকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং উপদেষ্টা করা হয়েছে সাবেক বার্বাডিয়ান পেসার রডি ইস্টউইককে। সর্বশেষ তিন বছর ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং উপদেষ্টা ছিলেন অ্যামব্রোস।
অ্যামব্রোসকে কেন বিদায় করে দেওয়া হলো, কারণটা এখনো খোলাসা করেনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। ডব্লুআইসিবির পক্ষ থেকে শুধু বলা হয়েছে, আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকেই দায়িত্ব নেবেন ইস্টউইক। ৩ জুন থেকে শুরু সেই সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট অস্ট্রেলিয়া।