অ্যাশেজের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের পর ইংল্যান্ডে কোনো অ্যাশেজ জেতেনি অস্ট্রেলিয়া। আগামী বছরও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই মহারণ হবে ইংল্যান্ডেই। অস্ট্রেলিয়া এবার তাই আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে। এটির প্রথম ধাপ হলো বল বদলানো! ইংল্যান্ড টেস্টের জন্য ডিউক বল ব্যবহার করে, যেখানে অস্ট্রেলিয়া করে কোকাবুরা বল। ডিউক বল বাতাসে এবং মাটিতে পড়ার পর একটু ভিন্ন আচরণ করে। অস্ট্রেলিয়াও তাই এবার শেফিল্ড শিল্ডের দ্বিতীয় পর্বে ব্যবহার করবে ডিউক বল। অস্ট্রেলিয়ার কন্ডিশন ও ইংল্যান্ডে ব্যবহৃত বলের মানের কথা মাথায় রেখে বল তৈরিও করা হয়েছে। রয়টার্স।