আইপিএল দেখতে ভারতে ঢুকে আটক বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট কোনো সীমানা মানে না—এই আপ্তবাক্যে দারুণভাবে বিশ্বাস করেন মোহাম্মদ ইব্রাহিম। ৩১ বছর বয়সী এই বাংলাদেশি যুবক সীমানা অতিক্রম করে ভারতে ঢুকেছিলেন। উদ্দেশ্য মুম্বাই পৌঁছে আইপিএল উপভোগ করা। কিন্তু তাঁর লক্ষ্য পূরণ হয়নি। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে ধরা পড়েন তিনি।
ইব্রাহিমের বাড়ি নারায়ণগঞ্জে। শুক্রবার রাতে তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় বিএসএফের হাতে ধরা পড়েন। স্থানীয় এক দালালকে ৫ হাজার টাকা ঘুষ দিয়ে তিনি সীমান্ত পাড়ি দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে জিজ্ঞাসাবাদে বিএসএফকে ইব্রাহিম জানিয়েছেন, তিনি একজন ক্রিকেটভক্ত। আইপিএল দেখার জন্যই তিনি সীমানা পেরিয়েছেন।
ক্রিকেটভক্ত ইব্রাহিমকে বাংলাদেশের বিজিবির কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে।