আইপিএল নিলাম: ৯ কোটিতে রশিদ, স্টোকস সবচেয়ে দামি

বেঙ্গালুরুতে শুরু হয়েছে ১১তম আইপিএলের নিলাম। এতে কখন কী হচ্ছে, কে কত টাকায় কোন দলে খেলছেন—মোট কথা, নিলাম সম্পর্কিত তথ্যাদি পেতে চোখ রাখুন এখানে....
# নিলামে হাতুড়ির নিচে আসা প্রথম ক্রিকেটার ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৫ কোটি ২০ লাখ রুপিতে তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে
# রবিচন্দ্রন অশ্বিনকে ৭ কোটি ৬০ লাখ রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
# কাইরেন পোলার্ডকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপিতে।
# এখন পর্যন্ত সর্বাধিক দাম উঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের—১২ কোটি ৫০ লাখে তিনি খেলবেন রাজস্থান রয়্যালসে।
# ফ্যাফ ডু প্লেসিকে ১ কোটি ৬০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস নিয়েছে।
# অজিঙ্কা রাহানে ৪ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে।
# মিচেল স্টার্কের দাম উঠেছে ৯ কোটি ৪০ লাখ রুপি। তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।
সাকিব আল হাসানকে ২ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার। এই মৌসুমে তাঁকে ছেড়ে দেয় কলকাতা। এবার অনেক দিন পর নিলামে উঠলেন তিনি। তাঁর ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি
# গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
# ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভোর দাম উঠেছে ৬ কোটি ৪০ লাখ রুপি। তিনি খেলবেন চেন্নাই সুপারকিংসে।
# কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে ২ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
বিক্রি হননি ইংলিশ অধিনায়ক জো রুট।
# সানরাইজার্স হায়দরাবাদ ৩ কোটি রুপিতে নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।
# ২ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে যুবরাজ সিং।
# চমক হয়ে এসেছেন করুন নায়ার। ৫০ লাখ ভিত্তিমূল্যের এই ভারতীয় ক্রিকেটারকে ৫ কোটি ৬০ লাখ রুপি দিয়ে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
বিক্রি হননি ভারতীয় টেস্ট দলের ওপেনার মুরলি বিজয়
# দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারকে ৩ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
# অস্ট্রেলীয় ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে ৬ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
# নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৩ কোটি ৬০ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
# ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়কে ১ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস
# আরেক চমক। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের দাম উঠেছে ৯ কোটি ৬০ লাখ রুপি। কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
# ভারতীয় ক্রিকেটার মনিশ পান্ডের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। তাঁর দাম উঠেছে ১১ কোটি। কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।
বিক্রি হননি নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
# ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস ৭ কোটি ৪০ লাখ রুপিতে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
# ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেটকে ২ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।
# শেন ওয়াটসনকে ৪ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপারকিংস।
অস্ট্রেলীয় অলরাউন্ডার জেমস ফকনার বিক্রি হননি।
# ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠানের দাম উঠেছে ১ কোটি ৯০ লাখ রুপি। খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে।
# নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম ২ কোটি ২০ লাখ রুপিতে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
# ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের দাম উঠেছে ৭ কোটি ৮০ লাখ রুপি। খেলবেন চেন্নাই সুপারকিংসে।
# নিউজিল্যান্ডের কলিন মানরো ১ কোটি ৯০ লাখ রুপিতে খেলবেন দিল্লি ডেয়ারডেভিলস।
# স্টুয়ার্ট বিনির দাম ৫০ লাখ রুপি। খেলবেন রাজস্থান রয়্যালসে।
মোস্তাফিজুর রহমানকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। নিলামে এখন পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার।
# মারকুস স্টয়নিস ৬ কোটি ২০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে।
# মঈন আলীকে ১ কোটি ৭০ লাখ রুপিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।