আইপিএল নিলামে যা যা জেনে রাখা ভালো
আগামী দুই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। এবার বেশ বড়সড় কলেবরেই হতে যাচ্ছে এই নিলাম। কারণ মূলত দুটি। বাজারে গুঞ্জন, এবারই শেষবারের মতো মেগা নিলাম আয়োজন করতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলো যেন শক্তি বাড়ানোর জন্য নিলামের জন্য বসে না থেকে নিজ নিজ অ্যাকাডেমির মাধ্যমে নতুন খেলোয়াড়দের তুলে আনে, এ কারণে নিলাম-সংস্কৃতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট, এমন কথাই শোনা যাচ্ছে।
আরেকটা কারণ, ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে আটটার জায়গায় খেলবে দশ দল। বেশি দল মানে বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ, আর বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ মানেই নিলামের টেবিলে বেশি উত্তেজনা। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল মেগা নিলাম নিয়ে যা যা জানা দরকার!
তারিখ
১২ ও ১৩ ফেব্রুয়ারি
ভেন্যু
হোটেল আইটিসি গার্ডেনিয়া, বেঙ্গালুরু
সময়
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা
যেখানে সরাসরি দেখা যাবে
স্টার স্পোর্টস নেটওয়ার্কের স্টার স্পোর্টস ওয়ানে। লাইভ স্ট্রিমিং চলবে ডিজনি+হটস্টারে
যেসব খেলোয়াড়দের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো
মোট ৩৩ জন খেলোয়াড়কে ধরে রেখেছে দশ ফ্র্যাঞ্চাইজি। এই ৩৩ খেলোয়াড়ের মধ্যে ২৩ জন ভারতীয়, বাকি ১০ জন বিদেশি। এই ৩৩ জনকে নিলামে দেখা যাবে না। দেখে নেওয়া যাক তাঁদের নাম
চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি)
মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি)
মঈন আলী (৮ কোটি রুপি)
রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)
কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি)
ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি)
বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি)
সুনীল নারাইন (৬ কোটি রুপি)
মুম্বাই ইন্ডিয়ানস
রোহিত শর্মা (১৬ কোটি রুপি)
যশপ্রীত বুমরা (১২ কোটি রুপি)
সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি)
কাইরন পোলার্ড (৬ কোটি রুপি)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি (১৫ কোটি রুপি)
গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি)
মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি)
সানরাইজার্স হায়দরাবাদ
কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি)
আবদুল সামাদ (৪ কোটি রুপি)
উমরান মালিক (৪ কোটি রুপি)
পাঞ্জাব কিংস
মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি)
অর্শদীপ সিং (৪ কোটি রুপি)
রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি)
জস বাটলার (১০ কোটি রুপি)
যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি)
দিল্লি ক্যাপিটালস
ঋষভ পন্ত (১৬ কোটি রুপি)
অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি)
পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি)
আনরিখ নরকিয়া (৬.৫ কোটি রুপি)
গুজরাট টাইটানস
হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি)
রশিদ খান (১৫ কোটি রুপি)
শুবমান গিল (৮ কোটি রুপি)
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
লোকেশ রাহুল (১৭ কোটি রুপি)
মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি)
রবি বিষ্ণয় (৫ কোটি রুপি)
যত টাকা নিয়ে দলগুলো নিলামে নামতে পারবে
যত জন খেলোয়াড় থাকতে হবে স্কোয়াডে
নিলাম শেষে স্কোয়াডে সর্বনিম্ন ১৮ জন থেকে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় থাকতে হবে। সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় রাখা যাবে স্কোয়াডে
নিলামের টেবিলে যতজন খেলোয়াড়ের নাম উঠবে
শুরুতে ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার নাম তুলেছিলেন নিলামে। ১০টি দলের আগ্রহের ভিত্তিতে সে তালিকা নেমে এসেছে প্রায় অর্ধেকে-৫৯০ জনে। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধের ভিত্তিতে নতুন করে ৪৪টি নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
যে দশজন খেলোয়াড় দিয়ে নিলাম শুরু হবে
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
শিখর ধাওয়ান (ভারত)
ফ্যাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা)
শ্রেয়াস আইয়ার (ভারত)
মোহাম্মদ শামি (ভারত)
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
নিলামে যেসব বিদেশি খেলোয়াড়দের দেখা যাবে
অস্ট্রেলিয়া - প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, অ্যারন ফিঞ্চ, মারনাস লাবুশেন, নাথান কোল্টার-নাইল, ক্রিস লিন, ড্যানিয়েল সামস, বেন ম্যাকডারমট, জশ ফিলিপস, জেসন বেহরেনডরফ, নাথান এলিস, অ্যান্ড্রু টাই, বেন ডোয়ারশুইস, উসমান খাজা, বেন কাটিং, মোজেস হেনরিকেস, শন অ্যাবট, রাইলি মেরেডিথ, কেইন রিচার্ডসন, হেইডেন কের, তানভীর সাঙ্ঘা, কার্টিস প্যাটারসন, অ্যাশটন অ্যাগার, ওয়েসলি অ্যাগার, বিলি স্ট্যানলেক, অ্যালেক্স রস, জেমস ফকনার, ডার্সি শর্ট, জ্যাক উইল্ডারমুথ, জোয়েল প্যারিস, জেক উইদেরাল্ড, ম্যাট কেলি, হিল্টন কার্টরাইট, ক্রিস গ্রিন, নাথান ম্যাকঅ্যান্ড্রু, টম রজার্স, লিয়াম গুদরি, লিয়াম হ্যাচার, জেসন সাঙ্ঘা, ম্যাথু শর্ট, এইডান ক্যাহিল
ওয়েস্ট ইন্ডিজ - শিমরন হেটমায়ার, শাই হোপ, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, ডমিনিক ড্রেকস, ওডিন স্মিথ, শেলডন কটরেল, এভিন লুইস, রভম্যান পাওয়েল, শেরাফনে রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়াইট, আন্দ্রে ফ্লেচার, হেইডেন ওয়ালশ, রোমারিও শেফার্ড, ওবেদ ম্যাকয়, ব্র্যান্ডন কিং, ফাবিয়ান অ্যালেন, রস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, কেনার লুইস, ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস, কিমো পল, জেইডেন সিলস, জন রুস জাগেসার, ফিদেল এডওয়ার্ডস, ওশানে টমাস, কাইল মেয়ার্স, রেমন রিফার, নাইম ইয়ং, রায়ান জন, মার্ক ডেয়াল
দক্ষিণ আফ্রিকা - কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, ইমরান তাহির, ডেভাল্ড ব্রেভিস, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, ওয়েইন পারনেল, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ইয়ানেমান মালান, আন্দিল ফিকোয়াও, রাইলি রুশো, মার্চেন্ট ডে ল্যাঙ্গে, জুবাইর হামজা, রায়ান রিকেলটন, ডারিন ডুপাভিলোন, ডনাভোন পেরেইরা, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বুর্গার, সিসান্দা মাগালা, মিগেল প্রিটোরিয়াস, করবিন বশ, ওটনিল বার্টমান, খুয়েজি গুমেদে, দুয়ান ইয়ানসেন, বেয়ার সোয়ানেপোয়েল, ইয়োহান ফন ডাইক
ইংল্যান্ড - এওইন মরগান, জেসন রয়, জনি বেয়ারস্টো, মার্ক উড, ডেভিড মালান, স্যাম বিলিংস, আদিল রশিদ, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, অ্যালেক্স হেলস, জফরা আর্চার, জর্জ গারটন, টাইমাল মিলস, জেমস ভিন্স, রিস টপলি, লুই গ্রেগরি, সাকিব মাহমুদ, লরি এভান্স, বেনি হাওয়েল, জ্যাকব লিনটট, ডেভিড উইলি, ক্রেইগ ওভারটন, সামিত প্যাটেল, টম কোহলার-ক্যাডমোর
শ্রীলঙ্কা - ওয়ানিন্দু হাসারাঙ্গা, নিরোশন ডিকভেলা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, দুষ্মন্ত চামিরা, মহীশ থিকসানা, দানুষ্কা গুনাতিলাকা, চারিথ আসালাঙ্কা, আকিলা দনাঞ্জয়া, ভানুকা রাজাপক্ষে, মথিশা পাথিরানা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, চামিকা করুনারত্নে, দাসুন শানাকা, কেভিন কোথিগোদা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, নুয়ান তুশারা, ধনঞ্জয় লক্ষ্মণ, সেকুগে প্রসন্ন, দুনিথ ওয়েলালাগে
নিউজিল্যান্ড - লকি ফার্গুসন, জিমি নিশাম, মার্টিন গাপটিল, টম সেইফার্ট, ইশ সোধি, ফিন অ্যালেন, স্কট কুগেলাইন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, টড অ্যাস্টল
আফগানিস্তান - মোহাম্মদ নবী, মুজিব-উর-রহমান, হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, নাভিন উল হক, নুর আহমাদ, কাইস আহমাদ, নজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকি, জহির খান, ওয়াকার সালামখেইল, ইজহারউল হক নাভিদ, হাশমতউল্লাহ শহীদী, গুলবদিন নাইব, হামিদ হাসান, শফিকউল্লাহ গাফারি
বাংলাদেশ - সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
আয়ারল্যান্ড - পল স্টার্লিং, জশ লিটল, কার্টিস ক্যামফার, মার্ক আদাইর, গ্যারেথ ডেলানি
নামিবিয়া - ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পলম্যান, জোনাথন স্মিট
স্কটল্যান্ড - সাফওয়ান শরিফ, ব্র্যাড হুইল
জিম্বাবুয়ে - ব্লেসিং মুজারাবানি
নেপাল - সন্দ্বীপ লামিচ্ছানে
যুক্তরাষ্ট্র - আলি খান
সিঙ্গাপুর - টিম ডেভিড