আইপিএল পয়েন্ট টেবিল: মুম্বাইয়ের সর্বনাশ?

>
- ১২ ম্যাচ শেষে মুম্বাইয়ের পয়েন্ট ১০
- বাকি দুই ম্যাচ, আজ পাঞ্জাব হারলে এক ম্যাচ জিতেও আশা থাকবে
- পাঞ্জাব জিতে গেলে দুই ম্যাচ জিতলেও নিশ্চিত নয় মুম্বাইয়ের প্লে অফ
ইনিংসের অর্ধেকটা শেষ হয়েছে। ১০ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ানসের রান ৮৬। এখন ঝড় তোলার অপেক্ষা। হাতে সব কটি উইকেট। মুম্বাইয়ের স্কোরটা ২০০ পেরিয়ে যাওয়ার কথা। সেই তারাই শেষে করল ৬ উইকেটে ১৬৮। মামুলি সে স্কোর ২ ওভার আর ৭ উইকেট হাতে রেখে জিতে গেছে রাজস্থান রয়্যালস। আর এই পরাজয়ে সেরা চারের জায়গাটি আবারও নিজেদের দোষেই অনিশ্চিত করে ফেলল মুম্বাই। মুম্বাইয়ের প্লে অফে যাওয়া এখন কতটা কঠিন?
এখনো আশা আছে তাদের। মুম্বাই আজ প্রার্থনা করবে বেঙ্গালুরুর বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব যেন হারে। পাঞ্জাব হারলে শেষ দুই ম্যাচের একটি জিততেও মুম্বাইয়ের আশা থাকবে। আর যদি পাঞ্জাব জিতে যায়, শেষ দুটি ম্যাচ মুম্বাইকে জিততেই হবে। এমনকি তখন জিতলেও পুরো আশা থাকবে না।
মুম্বাইয়ের শেষ দুটি ম্যাচ পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। ১৬ ও ২০ মে।
আইপিএল পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
হায়দরাবাদ | ১২ | ৯ | ৩ | ১৮ |
চেন্নাই | ১২ | ৮ | ৪ | ১৬ |
পাঞ্জাব | ১১ | ৬ | ৫ | ১২ |
কলকাতা | ১২ | ৬ | ৬ | ১২ |
রাজস্থান | ১২ | ৬ | ৬ | ১২ |
মুম্বাই | ১২ | ৫ | ৭ | ১০ |
বেঙ্গালুরু | ১১ | ৪ | ৭ | ৮ |
দিল্লি | ১২ | ৩ | ৯ | ৬ |