আইপিএল পয়েন্ট টেবিল: মোস্তাফিজদের উপকার করলেন সাকিবরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটে-বলে দারুণ খেলেছেন সাকিব। ছবি: এএফপি
বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটে-বলে দারুণ খেলেছেন সাকিব। ছবি: এএফপি
>

মুম্বাইয়ের হাতে রয়েছে আর ৪ ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে হলে সব ম্যাচই জিততে হবে। হারলেই বাদ পড়তে হবে। বেঙ্গালুরুও একই সমীকরণের মুখে কাল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল। সাকিবদের বিপক্ষে ম্যাচটা জিতলে ১০ ম্যাচে মুম্বাইয়ের সমান ৮ পয়েন্ট হতো বেঙ্গালুরুর। তখন মুম্বাইয়ের প্লে-অফে খেলার সমীকরণ আরও কঠিন হয়ে পড়ত।

হারলেই বাদ, এমন সমীকরণের মুখে টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। সর্বশেষ চার ম্যাচে তৃতীয় জয়। সব মিলিয়ে জয় ৪টি। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের পাঁচে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মোস্তাফিজুর রহমানদের চোখ রাঙাচ্ছিল ছয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাল জিতলেই মুম্বাইকে ধরে ফেলত বিরাট কোহলির দল। কিন্তু সাকিব আল হাসানের ম্যাচ জেতানো নৈপুণ্যে মুম্বাই যেন হাঁফ ছেড়ে বেঁচেছে!

মুম্বাইয়ের হাতে রয়েছে আর ৪ ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে হলে সব ম্যাচই জিততে হবে। বেঙ্গালুরুও একই সমীকরণের মুখে কাল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল। কালকের পরাজয়ে বেঙ্গালুরুর বাদ পড়া একরকম নিশ্চিত। মুম্বাইয়ের ওপর থেকে চাপ কিছুটা সরল। কালকের অলরাউন্ড পারফরম্যান্সের পর সাকিবের পাওনা ছিল মোস্তাফিজের একটা ধন্যবাদ বার্তা!

মুম্বাইয়ের জন্য সুবিধাটা হলো, নিজেদের বাকি ৪ ম্যাচ জিতলেই প্লে-অফ খেলা নিশ্চিত। এই চার ম্যাচে মুম্বাইয়ের প্রতিপক্ষ যথাক্রমে কলকাতা, রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলস। এর মধ্যে কলকাতা ও পাঞ্জাব টেবিলে মুম্বাইয়ের চেয়ে এগিয়ে। বাকি দুটি দল রাজস্থান ও দিল্লি খাদের কিনারায়।

পাঞ্জাবের বিপক্ষে রাজস্থান আজ হারলে তাদেরও বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে যাবে।

আইপিএল পয়েন্ট টেবিল

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

হায়দরাবাদ

১০

৮

২

১৬

চেন্নাই

১০

৭

৩

১৪

পাঞ্জাব

৯

৬

৩

১২

কলকাতা

১০

৫

৫

১০

মুম্বাই

১০

৪

৬

৮

বেঙ্গালুরু

১০

৩

৭

৬

দিল্লি

১০

৩

৭

৬

রাজস্থান

৯

৩

৬

৬