আইপিএলে নতুন দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে ভারতের সুপ্রিম কোর্ট মনোনীত লোধি কমিশন দুই বছরের জন্য নিষিদ্ধ করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে। গতকাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এই ফ্র্যাঞ্চাইজি দুটির পরিবর্তে নতুন দুটি দলের জন্য দরপত্র আহ্বান করা হবে। ফলে আইপিএলের আগামী দুটি সংস্করণে ৬ দল নয়, ৮টি দলের খেলাই নিশ্চিত হলো। রয়টার্স।