আইপিএলে ফিরলেন সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই ম্যাচ খেলে ফিরে এসেছিলেন দেশে। কাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবার নামলেন সাকিব আল হাসান। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বল হাতে নিয়েই দেখালেন ঝলক, ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন পার্থিব প্যাটেল ও অম্বাতি রায়ড়ুর উইকেট। শুরুতে ব্যাট করতে নেমে মুম্বাই ১৭১ রান করেছে ৪ উইকেটে। পরে সাকিব ১৫ বলে করেছেন ২৩ রান। তবে দলের পরাজয় ঠেকাতে পারেননি, ম্যাচটা ৫ রানে হেরে গেছে কেকেআর। সেট ম্যাক্স।