প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড দলে ফেরার আশাতেই আইপিএল ছেড়ে কাউন্টিকে বেছে নিয়েছিলেন।
কাউন্টিতে সারের হয়ে দুর্দান্ত একটি ট্রিপল সেঞ্চুরি করেও ইংল্যান্ড দলের দরজা খুলতে পারলেন না কেভিন পিটারসেন। খেলতে চেয়েছিলেন আইপিএলের শেষ অংশটা। কিন্তু পায়ের পেশি এবং অ্যাকিলিসের চোট দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ এই ক্রিকেটারকে খেলতে দিচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। রোববার চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলার কথা ছিল তাঁর। লিস্টারশায়ারের বিপক্ষে তাঁর ক্যারিয়ার-সেরা অপরাজিত ৩২৬ রান করার ম্যাচেই চোট পান কেপি। এএফপি।