প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছেন ফিল্ডার। ক্রিকেট মাঠে এই দৃশ্যটাই তো অভাবনীয়। পরশু শুধু এই অভাবনীয় কাজটা করেই ক্ষান্ত হননি গ্লেন ম্যাক্সওয়েল, খালি থাকা ডান হাত দিয়ে নিয়ে ফেললেন দারুণ এক ক্যাচও। অস্ট্রেলীয় অলরাউন্ডার খেলেন ইংলিশ কাউন্টির বর্তমান চ্যাম্পিয়ন দল ইয়র্কশায়ারে। পরশু সন্ধ্যায় এক চ্যারিটি ম্যাচে ভিলেজ ক্রিকেট ক্লাব বার্ডসলির বিপক্ষেই এই কাণ্ড করেছেন ম্যাক্সওয়েল। বলটা হাতে ধরা অবস্থায় কোন আইসক্রিমটায় একটা কামড় দিয়ে উদ্যাপন করেন ম্যাক্সওয়েল। ক্যাচটা দেখে দর্শকেরা তো বটেই, হাততালি দিয়েছেন আউট হওয়া ব্যাটসম্যান এড ক্লেটনও। চার শতাধিক দর্শকের সামনে হওয়া ম্যাচে এর আগে ব্যাট হাতে ২৭ রান করেন ম্যাক্সওয়েল। ইয়র্কশায়ার ম্যাচটি জেতে ৩ রানে। ক্রিকেট অস্ট্রেলিয়া।