আইসিআরসি ক্রিকেটে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিআরসি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি হাতে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের শারীরিক প্রতিবন্ধী দল। কাল বিকেএসপিতে l প্রথম আলো
আইসিআরসি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি হাতে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের শারীরিক প্রতিবন্ধী দল। কাল বিকেএসপিতে l প্রথম আলো

দুই দলের লিগ পর্বের ম্যাচটাতেও তারাই জিতেছিল। কাল ফাইনালেও জিতল। পাকিস্তানের বিপক্ষে ১৯ রানে জিতে আইসিআরসি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারার পর টানাই জিতে গেছে দলটি।
ইংল্যান্ডের ৪ উইকেটে ১৭৫ রানের জবাবে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। তবে পঞ্চম ওভারে ৩৯ রানের উদ্বোধনী জুটিটা ভাঙার পরই বিপর্যয়ের শুরু। মাত্র ২৮ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে রাহান জানি ও নিহার আলম ৪১ রান যোগ করলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৬ রান করতে পেরেছে পাকিস্তান।
২৪ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামান ফ্রেড ব্রিজেস। ম্যান অব দ্য ম্যাচও তিনিই। এর আগে ইংল্যান্ড দলকে পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় দুই ওপেনার অ্যালেক্স হ্যামন্ড (৩০) ও গর্ডন লেইডওয়ান (৪০) এবং ক্যালাম ফ্লিনের (৪৫*) ব্যাট। হ্যামন্ড ও লেইডওয়ানের উদ্বোধনী জুটিতে এসেছে ৭০ রান।