আইসিসি সভাপতি নাজাম শেঠি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটাই তাহলে সত্যি হতে চলেছে? সবকিছু ঠিক থাকলে আইসিসির পরবর্তী সভাপতি হচ্ছেন পাকিস্তানের নাজাম শেঠি। গতকাল দুবাইতে শেষ হওয়া আইসিসির বোর্ড সভা সে রকম আভাসই দিচ্ছে।
আগের সভাপতি বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল পদত্যাগ করার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি নাজাম শেঠিকে আইসিসির সভাপতি করার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। এ মাসের শুরুতে কামাল পদত্যাগ করায় নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই শূন্য হয়ে যায় আইসিসি সভাপতির আলংকারিক পদ। গতকাল আইসিসির সভাতেও পিসিবি নাজাম শেঠিকে অন্তর্বর্তীকালীন ও পরবর্তী মেয়াদের জন্য সভাপতি করার প্রস্তাব দিয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাকি সময়ের জন্য কারও নাম প্রস্তাব করা হয়নি, তাই আপাতত দুই মাসের জন্য আইসিসির অন্তর্বর্তীকালীন সভাপতি পদটা শূন্যই থাকছে। তবে পরবর্তী সভাপতি হিসেবে নাজাম শেঠিকে বিবেচনা করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জুনের শেষে বারবাডোজে আইসিসির পরবর্তী সভায়। আইসিসি ক্রিকেট।