আইসিসিতে যাওয়া হচ্ছে না শ্রীনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন শ্রীনিবাসন
এন শ্রীনিবাসন

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি হয়ে দুবাইয়ে আইসিসির সভায় যাওয়া হচ্ছে না সংস্থাটির সাবেক চেয়ারম্যান এন শ্রীনিবাসনের। গতকাল ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশেই দুবাই-যাত্রা স্থগিত করতে হলো বিসিসিআইয়ের সাবেক সভাপতিকে। তাঁর পরিবর্তে ২৩ এপ্রিল শুরু আইসিসির বোর্ড সভায় ভারতের প্রতিনিধি হিসেবে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি ও যুগ্ম সচিব অমিতাভ চৌধুরীকে যেতে বলেছেন আদালত।
‘মিস্টার শ্রীনিবাসন যেতে পারবেন না। তাঁর সততা নিয়ে প্রশ্ন আছে’—আদালতের নির্দেশে বলা হয়েছে এটাই। লোধা কমিটির সুপারিশে ‘অযোগ্য’ হয়ে পড়া ক্রিকেট-কর্তারা আবারও রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করতে পারবেন কি না, তা জানতেই বিসিসিআইয়ের এবার আদালতে যাওয়া। ক্রিকইনফো।
৭০-এর ওপরে বয়স, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআইয়ে নয় বছরের বেশি দায়িত্ব পালন, এখনো তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ না-ছাড়া—মূলত এই তিন কারণেই যোগ্যতা হারিয়েছেন শ্রীনিবাসন।