আইসিসির না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিফলেই গেল ভারতের আবেদন। জেমস অ্যান্ডারসনের রায়ের বিরুদ্ধে আপিল করছে না আইসিসি। ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে ঝামেলায় জড়ানো ইংলিশ পেসারকে নির্দোষ ঘোষণা করেছিলেন আইসিসির জুডিশিয়াল কমিশনার গর্ডন লুইস। ভারতের আপিলের কোনো সুযোগও ছিল না ওই রায়ে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি বরাবর লিখিত আবেদন করে আপিল করার জন্য। কিন্তু কাল আইসিসি সিদ্ধান্ত নেয় আপিল না করার। এএফপি।