আইসিসির ভুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু সাবেক প্রেসিডেন্টের পদত্যাগের খবর নিশ্চিত করতে গিয়ে আইসিসি লিখেছিল, ‘পদত্যাগপত্রে আইসিসি-সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন আ হ ম মুস্তফা কামাল।’ কিন্তু মুস্তফা কামালের পদত্যাগপত্রে এ ধরনের কোনো কথা ছিল না। তিনি লিখেছিলেন, ‘প্রায় ৬ বছর ধরে আমি আইসিসির নানা পদে ছিলাম। এই সময়ে আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, তবে আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’ কাল সংবাদমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে পদত্যাগপত্রের কপি পাঠিয়ে ব্যাপারটা খোলাসা করেছেন মুস্তফা কামাল।