আইসিসির সবুজ সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ক্রিকেটারদের নিয়ে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি লিগ আয়োজনে শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের সামনে আর বাধা নেই। দুই ক্রিকেট কিংবদন্তির প্রস্তাবিত ৩ মাচের টি-টোয়েন্টি লিগকে আইসিসি সবুজসংকেত দিচ্ছে বলেই খবর। আগামী নভেম্বরে শুরু এই টি-টোয়েন্টি লিগে টেন্ডুলকার ও ওয়ার্ন ছাড়াও রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্টদের খেলার কথা। সবকিছু ঠিক থাকলে ম্যাচ তিনটির ভেন্যু হবে শিকাগোর রিগলি ফিল্ড, নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়াম ও লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়াম। এনডিটিভি।