আইসিসির সভাপতি জহির আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই নিশ্চিত ছিল ব্যাপারটা, কাল এল আনুষ্ঠানিক ঘোষণা। কাল বারবাডোজে আইসিসির বার্ষিক অধিবেশনে নিশ্চিত করা হয়েছে, জহির আব্বাসই হতে যাচ্ছেন সংস্থাটির পরবর্তী সভাপতি। দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে পাকিস্তানের এই সাবেক ব্যাটসম্যান জানিয়েছেন, ‘সভাপতি হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি।’ বিশ্বকাপের পর আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আ হ ম মুস্তফা কামাল। জহির এলেন তাঁর জায়গাতেই। রয়টার্স।