আকমল এখন আনুষ্ঠানিকভাবে 'নির্বোধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ আকমলকে নির্বোধের তালিকায় দেখছেন রমিজ রাজা। ছবি: এএফপি
নিষিদ্ধ আকমলকে নির্বোধের তালিকায় দেখছেন রমিজ রাজা। ছবি: এএফপি

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোর অপরাধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে উমর আকমলকে। এই শাস্তির পর আকমলকে 'নির্বোধ' বলে সম্বধোন করলেন রমিজ রাজা।

১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা আকমল এত বড় অপরাধ করেছেন, ফিক্সিংয়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার রমিজ স্বাভাবিকভাবেই ক্ষুদ্ধ। সাবেক পাকিস্তানি অধিনায়ক টুইট করেছেন, 'আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় নাম লেখাল উমর আকমল। তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী অপচয়। পাকিস্তানে ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে আইন পাসের উপযুক্ত সময় এখনই। জেলই হচ্ছে এদের একমাত্র জায়গা।'
সর্বশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগ মুহূর্তে হঠাৎ আকমলকে সাময়িক সময়ের জন্য সব ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করে পিসিবি। পরে আইসিসির দুর্নীতি বিরোধী দুটি ধারা ভাঙ্গার অভিযোগের ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের বিরুদ্ধে পিসিবির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি তিন বছর নিষিদ্ধ করেছে আকমলকে।