আকমলের রোনালদো-ছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকমল ও রোনালদো
আকমল ও রোনালদো

ব্যাটে রান নেই। গত বছর মার্চে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ রানের পর ৮ ইনিংসে কোনো ফিফটি পাননি উমর আকমল। ভাগ্য ফেরাতে পীরের নির্দেশে জার্সি নম্বরও বদলাতে চাইছেন পাকিস্তানি ব্যাটসম্যান। এত দিনের পছন্দ ৯৬ নম্বর বদলে বিশ্বকাপে পরতে চান ৩ নম্বর জার্সি। এর আগেই বদলে ফেলেছেন নিজের চেহারাটাও! এত দিনের চেনা উমর আকমলকে নতুন লাগছে তাঁর নতুন চুলের স্টাইলের কারণে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার মাঝে চুলে যে ছাঁট দিয়েছিলেন, আকমলের চুলে এখন সেই ছাঁট। সদ্য বাবা হওয়া আকমল মেয়েকে কোলে নিয়ে নতুন চুলের ছাঁটের কয়েকটা ছবিও দিয়েছেন টুইটারে। এত কিছু বদলে যদি ফর্মটাও এবার বদলায়! পিটিআই।