
বিশ্বকাপ যখন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে, তখন কন্ডিশন আর সেখানে বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারে খুব কমজনই বেশি জানেন ওয়াসিম আকরামের চেয়ে। কিন্তু সেই আকরামই চিন্তিত পাকিস্তানের প্রস্তুতি নিয়ে, ‘দেশ দুটির পিচ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। ওই দুই দেশে অতীতে আমি অনেকবার সফর করেছি। কয়েকটি প্রস্তুতি ম্যাচ আর নিউজিল্যান্ডে দুটি ওয়ানডে ম্যাচ এমন বড় আসরের জন্য যথেষ্ট নয়। নিউজিল্যান্ডের সঙ্গে অন্তত একটি পূর্ণাঙ্গ সিরিজ, আর অস্ট্রেলিয়ায় কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার দরকার ছিল।’
ভারত যেখানে দুই মাস ধরে অস্ট্রেলিয়ায় খেলেছে, সেখানে পাকিস্তান নিউজিল্যান্ডে গেছে দিন কয়েক আগে। প্রতিবেশীদের পারফরম্যান্স পাকিস্তানের বোলিং কিংবদন্তিকে ভাবাচ্ছে আরও বেশি, ‘আপনি যদি দেখেন, ভারত অস্ট্রেলিয়ায় দুই মাস থাকার পরও ভুগছে, সেখানে পাকিস্তান যথেষ্ট সময় পাচ্ছে কি না, সেটা ভাবনার বিষয়।’
দুটি প্রস্তুতিমূলক ম্যাচের পর নিউজিল্যােন্ডর বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তান হেরেছে বাজেভাবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বেশি চাপ সামলাতে পারেন এমন খেলোয়াড় আরও বেশি দলে রাখা যেত বলে মনে করেন আকরাম। পিটিআই।