আকরামের পাশে মালিঙ্গা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক তাঁর। ওয়ানডেতে রেকর্ড তিনটি হ্যাটট্রিকের মালিক লাসিথ মালিঙ্গা কাল পেয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম হ্যাটট্রিক। আর এই হ্যাটট্রিকেই ওয়াসিম আকরামের রেকর্ড ছুঁয়ে ফেললেন মালিঙ্গা। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চারটি হ্যাটট্রিক ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরামের। মালিঙ্গারও হয়ে গেল চারটি হ্যাটট্রিক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক
বোলার ম্যাচ ভেন্যু সাল
ব্রেট লি অস্ট্রেলিয়া-বাংলাদেশ কেপটাউন ২০০৭
জ্যাকব ওরাম নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা কলম্বো (প্রেমাদাসা) ২০০৯
টিম সাউদি নিউজিল্যান্ড-পাকিস্তান অকল্যান্ড ২০১০
থিসারা পেরেরা শ্রীলঙ্কা-ভারত রাঁচি ২০১৬
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা-বাংলাদেশ কলম্বো (প্রেমাদাসা) ২০১৭