আকিব জাভেদকে চায় বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিথ স্ট্রিক ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব নিয়ে চলে যাওয়ায় শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ। নতুন কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দ পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসানই কাল জানিয়েছেন আকিবের প্রতি তাদের আগ্রহের কথা, ‘পেস বোলিং কোচ হিসেবে আমরা আকিব জাভেদের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি, পরশু দিনের (কাল) মধ্যে একটা কিছু জানতে পারব।’ একই সঙ্গে অন্য আর কাদের সঙ্গে কথা বলা যায়, সেটারও তালিকা হচ্ছে।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা অবশ্য চুক্তি নবায়ন করে থেকে যাচ্ছেন বাংলাদেশ দলের সঙ্গেই।