আকিবের ক্লাসে থাকবেন মাশরাফিরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ কে হচ্ছেন, সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানকে এ নিয়ে জিজ্ঞেস করলেই বলেন, ‘ব্যাপারটা সভাপতি জানেন।’
তবে একটা বিষয় কাল আকরামই নিশ্চিত করলেন। বোলিং কোচ আসার আগেই এক সপ্তাহের জন্য জাতীয় দলের বোলাররা পাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার ও সংযুক্ত আরব আমিরাতের কোচ আকিব জাভেদকে।
হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের পরামর্শক হিসেবে ২৯ জুলাই এক সপ্তাহের ট্রেনিং করাতে ঢাকায় আসবেন আকিব। এইচপির পেসারদের সঙ্গে তখন জাতীয় দলের পেসারদেরও তাঁর ক্যাম্পে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা প্রধান, ‘আমরা জাতীয় দলের পেসারদেরও আকিব জাভেদের ক্যাম্পে দেব।’