আগামী বছর আবার শ্রীলঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি হবে আগামী বছর ৪ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরও বয়স হবে ৭০ বছর। দুটি উপলক্ষ একসঙ্গে উদ্যাপন করতে আগামী বছর মার্চে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা ক্রিকেটের আমন্ত্রণে এখন তাতে যোগ হচ্ছে বাংলাদেশও। কলম্বোয় কাল বিসিবি সভাপতি নাজমুল হাসানই দিয়েছেন এই তথ্য।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী বছর ১৫ মার্চ। তিন দল পরস্পরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুটি দলের মধ্যে হবে ফাইনাল। টুর্নামেন্টের সূচি বাংলাদেশ দলের সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক হতে পারে। তবে বোর্ড সভাপতি জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছিল। এ নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথা বলেছি। সমস্যা হবে না। তাই আমরা রাজি হয়েছি।’