আগামী বছর পাক-ভারত সিরিজ
অপেক্ষা ফুরোচ্ছে দুই দেশের ক্রিকেটাপ্রেমীদের। ফের শুরু হতে চলেছে ভারত-পাক ক্রিকেট সিরিজ। ৮ বছর মেয়াদি নতুন এফটিপিতে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ, যার প্রথমটি হবে ২০১৫ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে। ভারত-পাকিস্তান শেষবার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০০৭ সালে। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে পৌঁছানোয় আর ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ হয়নি৷ তবে ২০১২ সালের ডিসেম্বরে ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। মুখোমুখি হয়েছে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
মূলত আইসিসির নতুন চেয়ারম্যান এন শ্রীনিবাসনের উদ্যোগেই শুরু হতে চলেছে এই দ্বিপাক্ষিক সিরিজ৷ ‘বিগ থ্রি’র সংস্কার প্রস্তাবে পাকিস্তানের সমর্থন দেওয়াটাও এখানে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়াকেশ্রীনিবাসন জানিয়েছেন, আগামী ৮ বছরে ভারত-পাকিস্তান ১২টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ক্রিকইনফো।