আগেই প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের আসর হবে আর সেটির সঙ্গে ম্যাচ পাতানো জড়িয়ে যাবে না, সেটিও কি হয়? কিন্তু এর চেয়ে বড় কাকতাল, রাজস্থান রয়্যালসের নামটাই কেন বারবার আসবে? ২০১৩ সালে রাজস্থানের শ্রীশান্তসহ আরও তিনজন গ্রেপ্তার হয়েছিলেন স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে। সেটি নিয়ে কম তোলপাড় হয়নি। এবার অবশ্য সে রকম কিছু হয়নি। তবে রাজস্থানের এক খেলোয়াড় ম্যাচ পাতানোর প্রস্তাব ঠিকই পেয়েছিলেন। গত মাসে রঞ্জি ট্রফি চলার সময় মুম্বাইভিত্তিক অজ্ঞাতনামা ওই খেলোয়াড়কে প্রস্তাবটা দেওয়া হয়। পাওয়ার পর পরই তিনি সেটি জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। রাজস্থানের সিইও রঘু আইয়ার এক বিবৃতিতে সেটি নিশ্চিত করেছেন। কিন্তু খেলোয়াড়টি আসলে কে? এএফপি।