আগেই ফিরবেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও বিশ্বকাপ দলে আছেন মাইকেল ক্লার্ক। তবে শর্ত সাপেক্ষে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচের আগেই চোট কাটিয়ে উঠতে হবে তাঁকে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে যদি টস করতে না পারেন ক্লার্ক, তবে দলে আর জায়গা নেই! অবশ্য পুনর্বাসন-প্রক্রিয়ায় থাকা ক্লার্ক নাকি সেরে উঠছেন বেশ দ্রুতই। কাল মেলবোর্নে অধিনায়কের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে কোচ ড্যারেন লেম্যান বলেছেন, ‘ও নেটে কিছুক্ষণ ব্যাটও করেছে। যেটা খুবই আনন্দের সংবাদ। আমরা প্রার্থনা করছি। সে সময়সীমার আগেই সেরে উঠছে।’ আর এ কারণেই লেম্যানের প্রত্যাশা, দ্বিতীয় ম্যাচ নয়, ক্লার্ককে পাওয়া যেতে পারে প্রথম ম্যাচ থেকেই। এমনকি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দু-একটা প্রস্তুতি ম্যাচেও খেলার সম্ভাবনা আছে তাঁর, ‘আমরা চাইব সে যাতে প্রস্তুতি ম্যাচও খেলতে পারে। তবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেব।’ এএফপি।