আগ্রহী স্ট্রাউসও
আগ্রহটা প্রথম দেখিয়েছেন মাইকেল ভন ও অ্যালেক স্টুয়ার্ট। তাঁদের সঙ্গে এবার ‘ডিরেক্টর অব ইংলিশ ক্রিকেট’ হওয়ার দৌড়ে শামিল হলেন আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও। অ্যাশেজ ও বিশ্বকাপ-ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর জন্য ইংলিশ ক্রিকেটে আমূল সংস্কার দরকার বলেও মনে করেন স্ট্রাউস।
সংস্কারের প্রথম ধাপ হিসেবে এরই মধ্যে ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটনকে ছেঁটে ফেলে তাঁর পদটাও বিলুপ্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর বদলে ‘ডিরেক্টর অব ইংলিশ ক্রিকেট’ নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে যেটির দায়িত্ব নিতে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন ভন-স্টুয়ার্টরা। এবার একই আগ্রহের কথা বললেন স্ট্রাউসও। সানডে টাইমস-এ নিজের কলামে ২০০৫ সালের অ্যাশেজজয়ী অধিনায়ক লিখেছেন, ‘যিনি ক্রিকেট ভালোবাসেন তার পক্ষে এমন একটি পদে কাজ করার লোভ সামলানো কঠিন।’ রয়টার্স।