আঘাতের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় বল লেগেছিল প্রথম টেস্টের আগে অনুশীলনে। ক্রিস রজার্স তখন পাত্তাই দেননি ব্যাপারটিকে। কতই বলই তো লেগেছে মাথায়! কিন্তু পরের দিন মাথা ঘোরানোর পাশাপাশি একটু ব্যথাও হচ্ছে দেখে গেলেন অস্ট্রেলিয়া দলের চিকিৎসকের কাছে। সমস্যাটার কথা বলে অনুরোধ করেছিলেন তাঁকে যেন টেস্ট দল থেকে বাদ দেওয়া না হয়। চিকিৎসক কথা রাখেননি! প্রথম টেস্ট থেকে তাঁকে বিশ্রাম দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টেও নেই। ব্যাপারটা যে গুরুতর সেটা ৩৭ বছর বয়সী ওপেনার বুঝতে পারছেন এখন। মাথাটা এখনো ঝিমঝিম করছে, অস্বস্তিবোধ কাটেনি। অনুশীলনে একটু ছোটাছুটি করলেই নাকি এসব বেড়ে যাচ্ছে। চিকিৎসক অবশ্য বলেছেন, ভয়ের কিছু নেই, কিছুদিন গেলে এমনিতেই সেরে যাবে। রজার্সের জন্য একটা নতুন অভিজ্ঞতা তো বটেই, ভয়ও হচ্ছে! রয়টার্স।