আঙ্কেল কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দুজন খুব ভালো বন্ধু। মাঠে জুটি গড়ে প্রতিপক্ষ বোলারদের নাচিয়ে বেড়ানো বলুন, আর মাঠের বাইরে পার্টিতে নিজেদের নাচা—ক্রিস গেইল ও বিরাট কোহলি যেন মানিকজোড়। ব্যাপারটা তাই খুবই স্বাভাবিক যে, গেইল বাবা হওয়ার পরপরই কোহলির কাছ থেকে অভিবাদন পাবেন। ভারতীয় ব্যাটসম্যান তো গেইলের মেয়ের ‘আঙ্কেল বিরাট’ হতে পেরে উচ্ছ্বসিত। গত পরশু ইনস্টাগ্রামে মেয়ে সন্তানের বাবা হওয়ার বিষয়টি সবাইকে জানিয়েছেন গেইল। সেটিও অবশ্য এক চমক, অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক মেল ম্যাকলাফলিনের সঙ্গে ‘বিখ্যাত’ সাক্ষাৎকারের জেরে যে মেয়ের নামই ‘ব্লাশ’ রেখে দিয়েছেন গেইল! সে যা-ই হোক, পরিবারে নতুন অতিথির আগমনে গেইল ও তাঁর বান্ধবী নাতাশা বেরিজকে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন কোহলি, ‘মেয়ে হওয়ায় ক্রিস গেইল নামের এই অসাধারণ লোকটি এবং নাতাশাকে অভিনন্দন। তোমাদের পরি ব্লাশের “আঙ্কেল বিরাট” হতে পেরে গর্বিত!’ ইন্ডিয়ান এক্সপ্রেস।