আছেন শাহরিয়ার-রকিবুলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরে ইংল্যান্ড সিরিজের জন্য কাল ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যাতে চমক বলতে দীর্ঘদিন পর শাহরিয়ার নাফীস, মোহাম্মদ সোহরাওয়ার্দী ও রকিবুল হাসানের ডাক পাওয়া।
২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ে সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন শাহরিয়ার। ডাক পেয়ে একটু অবাকই বাঁহাতি ওপেনার, ‘আমার জন্য ভীষণ অবাক করা খবর! গত এক বছরে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে নিশ্চয়ই।’
২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন রকিবুল। তিনি অবশ্য বিস্মিত নন, ‘অবাক হইনি, আশা তো ছিলই। গত এক বছর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছি। সুযোগ পেলে জাতীয় দলেও ভালো করা।’
গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের পর আবারও প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে স্থানীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি কামরুল ইসলাম। আছেন জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজ, ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বাইরে থাকা এনামুল হক ও লিটন দাসও।
৩০ জনের দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, জুবায়ের হাসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।