আজ আসছেন স্টুয়ার্ট ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন যুব বিশ্বকাপ সামনে রেখে ২৯ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ক্যাম্পের পুরো সময়টাই ক্রিকেটারেরা সঙ্গে পাবেন টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট ল-কে। চার সপ্তাহের ক্যাম্পের উদ্দেশে আজ রাতেই ঢাকায় পৌঁছানোর কথা এই অস্ট্রেলিয়ান কোচের।
প্রথম তিন সপ্তাহ ক্যাম্প হবে খুলনায়। শেষের এক সপ্তাহ বিকেএসপিতে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে ১৬ সপ্তাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ল। তবে এবার এসে তিনি থাকবেন ক্যাম্পের সময়টুকুই।