আজ জিতলেই বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের অভিষেক ২০১৪ সালে। ঘরের মাঠের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরিই সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আগামী মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপের টিকিটও মিলে যেতে পারে আজ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠানরত বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে আজ জিম্বাবুয়ের মেয়েদের হারাতে পারলেই নিশ্চিত হবে চূড়ান্ত পর্ব। আজ সকাল নয়টায় ব্যাংককের তের্দথাই ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের নারী ক্রিকেট দল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেই উঠেছে সেমিফাইনালে। বাংলাদেশের বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষরা। কিন্তু কোনো ম্যাচেই ব্যাটিংটা মনমতো হয়নি। সেমিফাইনালের আগে তাই ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় অধিনায়ক জাহানারা আলম, ‘আমি কিন্তু ব্যাটিং নিয়ে একদমই খুশি নই। সেমিফাইনালের আগে এই ব্যাটিং নিয়েই আমার যত শঙ্কা। আশা করছি সেমিফাইনালে দল ভালো খেলবে। দলের প্রতিটি বিভাগ একসঙ্গে জ্বলে উঠবে।’
গত মাসে কক্সবাজারে জিম্বাবুয়ের মেয়েদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিই সহজে জিতেছিলেন জাহানারারা।