আজ থেকে কন্ডিশনিং ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে আজ শুরু হচ্ছে বিসিবির ‘এলিট’ খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার প্রথম দুই সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের তত্ত্বাবধানে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলে শুরু হবে স্কিল ট্রেনিং।
ছুটিতে যুক্তরাষ্ট্রে থাকায় সাকিব আল হাসান ও সন্তানের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় মাশরাফি বিন মুর্তজা ক্যাম্পের শুরুতেই যোগ দিতে পারছেন না। অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দল এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ‘এ’ দল গড়া হবে মূলত এই ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া।