আজ থেকে টিকিট বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের টিকিট পাওয়া যাবে আজ থেকে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথে কেনা যাবে টিকিট। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
প্রতিদিনের টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা, সর্বোচ্চ ১০০০ টাকা। পূর্ব গ্যালারির টিকিটের দাম ৫০ টাকা। উত্তর ও দক্ষিণ গ্যালারির দুটি অংশের প্রবেশ মূল্য ৮০ টাকা। এ ছাড়া শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড, ডিরেক্টর এনক্লোজার ও বিসিবি ডিগনিটারিজ ৫০০ টাকা এবং হসপিটালিটি লাউঞ্জ ও ডিরেক্টরস লাউঞ্জের টিকিটের মূল্য ১০০০ টাকা।