আজ ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেবারিট হয়েই টুর্নামেন্টে এসেছিল তারা। শেষ পর্যন্ত আইসিআরসি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলছে ওই দুই দলই। বিকেএসপিতে আজ ট্রফির লড়াইয়ে নামবে ইংল্যান্ড ও পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল।
চার ম্যাচে তিনটি করে জয়—ইংল্যান্ড ও পাকিস্তান সমান ৬ পয়েন্ট করে নিয়েই উঠেছে ফাইনালে। তবে আত্মবিশ্বাসের দিক দিয়ে আজ কিছুটা হলেও এগিয়ে থাকবে ইংল্যান্ড। লিগ পর্বের সম্মুখসমরে যে জিতেছিল তারাই! ফাইনাল খেলার স্বপ্ন ছিল স্বাগতিক বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলেরও। কিন্তু সেটা অপূর্ণই থেকে যাচ্ছে। টুর্নামেন্টের তৃতীয় স্থান নিয়ে আজ তারা শুধুই দর্শক।