আজ ফিরছেন মুশফিকরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসের মাঝামাঝি দল যখন উড়াল দিল ক্যারিবিয়ানের উদ্দেশে, লক্ষ্য ছিল সাম্প্রতিক ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসা। পাঁচ বছর আগের ক্যারিবিয়ান সফরের স্মৃতি ফিরিয়ে আনা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যর্থতার জাল আরও জড়িয়ে ধরল বেশি করে। ২০০৯ সালের সুখস্মৃতিও আড়াল হয়ে গেছে টাটকা দুঃস্বপ্নে। সেই হতাশাকে সঙ্গী করেই আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। সকাল সাড়ে আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা মুশফিকদের।